বিশ্বায়নের এ যুগে শিক্ষা জাতীয় সভ্যতা ও উন্নতির চাবিকাঠি। মেধা ও মনের আধুনিক চিন্তা চেতনায় অগ্রসর সমাজ একটি জাতিকে এবং সুশৃঙ্খল জাতি একটি রাষ্ট্রকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, দক্ষ মানবসম্পদ গড়ার জন্য চাই একটি সুসংগঠিত শিক্ষা প্রতিষ্ঠান এবং দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষক। এই চ্যালেঞ্জগুলোকেই সামনে ধারণ করে গত ত্রিশ বছর ধরে মিরপুর ল্যাবরেটরী হাইস্কুল অভিজ্ঞ শিক্ষককর্মী নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০০১ সাল থেকেই এসএসসি, পরবর্তীতে জেএসসি (অষ্টম শ্রেণি) এবং পিইসি (৫ম শ্রেণি) অধিকাংশ শিক্ষার্থী আশানুরূপ ফলাফল করলেও আমাদের লক্ষ্য এখনো অর্জিত হয়নি।
সেই ১৯৯৬ সালে স্কুল প্রতিষ্ঠা করার পর থেকেই অত্র এলাকার জনগণ ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ যেভাবে সহযোগিতা করে আসছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের যোগাযোগ সুন্দর ফলাফল বয়ে আনতে পারে। বিগত বছরগুলোতে সম্মানিত অভিভাবকবৃন্দ আমাদের ডাকে যেভাবে সাড়া দিয়েছেন, বিভিন্ন পরামর্শ দিয়েছেন সেজন্য তাদের জানাই অভিনন্দন ও কৃতজ্ঞতা। শিক্ষার মান উন্নয়নে টিউটোরিয়াল পরীক্ষাগুলোতে অভিভাবকদের তদারকি নিজ সন্তানদের নজরদারি আরো জোরদার হলে পাবলিক পরীক্ষায় আরো ভাল ফলাফল করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।
আপনাদের সঠিক দিক নির্দেশনা, সার্বিক সহযোগিতা ও পরামর্শ পেলে এই মিরপুর ল্যাবরেটরী হাইস্কুল রাজধানীর অন্য স্কুলগুলোর ফলাফল ছাড়িয়ে যাবে এবং প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষিত নয়, সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো - ইনশাআল্লাহ।